সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ সাংবাদিককে পিপিই উপহার দিল “স্বপ্ন নিয়ে "

২৫ সাংবাদিককে পিপিই উপহার দিল “স্বপ্ন নিয়ে “

২৫ সাংবাদিককে পিপিই উপহার দিল “স্বপ্ন নিয়ে “

পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য সুরক্ষায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ২৫ সাংবাদিককে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) উপহার দিল স্বপ্ন নিয়ে ।

খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ঘরের বাইরে বের হতেই হয়। করোনার এই সময়ে বাইরে দায়িত্ব পালন সাংবাদিকদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে রামগতি এবং কমলনগরের সাংবাদিকদের পাশে পিপিই নিয়ে এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্ন নিয়ে”।

পিপিইগুলো গ্রহণ করেন রামগতি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক-নজরুল ইসলাম (ইত্তেফাক), কোষাধ্যক্ষ-কাজী দিদার (সংগ্রাম), সদস্য-অপরূপ দাস (মানবজমিন) এবং কমলনগরে বেলাল হোসেন জুয়েল (সমকাল) ।

মহামারী করোনা দুর্যোগের সময়ে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব পালনে স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগ গ্রহণের প্রশংসা করে স্বপ্ন নিয়ে র প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিকরা।

স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, করোনা ভাইরাসের প্রকোপ চলাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রামগতি -কমলনগরের সাংবাদিক ভাইয়েরা বিভিন্ন স্থানে গিয়ে সঠিক সংবাদ তুলে ধরছেন। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন গণসচেতনামূলক কর্মকান্ডও করে যাচ্ছে। তাই স্বপ্ন নিয়ে , জাতির বিবেক কলম সৈনিকদের সুরক্ষার জন্য তাদের পিপিই উপহারের ব্যবস্থা করেছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে এর আগে রামগতি ,কমলনগর এবং সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই উপহার দেয় “ স্বপ্ন নিয়ে “

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com