সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু

সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু

সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত রফিকুল ইসলাম ভূঁইয়ার (৪৮) নামে লক্ষ্মীপুরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সাত দিন ধরে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রোববার রাতে (৭ জুন) তার মৃত্যু হয়। মৃত রফিকুল ইসলাম লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৯নং ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রবাসীর স্ত্রী রৌশন আরা বেগম জানান, রফিকুল ইসলাম গত ২৬ বছর ধরে সৌদি আরবের রিয়াদে গাড়ির চালকের চাকুরি করছেন। তাদের দুই ছেলের মধ্যে এক ছেলে সৌদি আরবে ও আরেক ছেলে ইতালী ফেরত বাড়ীতেই রয়েছেন।

শনিবার (২ জুন) ডায়বেটিজ, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথা নিয়ে রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বতর্মানে লাশটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

রায়পুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দীন রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রবাসী রফিক ভাইয়ের মৃত্যুতে পরিবারের সাথে আমরাও শোকাহত। কিভাবে তার মৃত দেহ দেশে আনা যায় সেই চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com