সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের তিন উপজেলা ফের লকডাউন ঘোষণা

লক্ষ্মীপুরের তিন উপজেলা ফের লকডাউন ঘোষণা

লক্ষ্মীপুরের তিন উপজেলা ফের লকডাউন ঘোষণা

লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি এবং রামগঞ্জ উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন ভোর ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। অন্যদিকে রামগঞ্জ উপজেলা ১৬ জুন থেকে কার্যক্রর হবে লকডাউন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

শনিবার (১৩ জুন) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন এবং বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মো: আব্দুল মোমিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে দুই উপজেলার সকল ইউনিয়নে সব ধরনের যানবাহন ও দোকান, শপিংমল বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, অ্যাম্বুলেস ও ওষুধ পরিবহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এদিকে রামগঞ্জ উপজেলায় শনিবার নতুন করে আরো ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪১৬জন ও মৃত ৬জন।

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com