সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
জ্বর, সর্দি নিয়ে লক্ষ্মীপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

জ্বর, সর্দি নিয়ে লক্ষ্মীপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

জ্বর, সর্দি নিয়ে লক্ষ্মীপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা উপসর্গ জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারমান সহিদ উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। রোববারের প্রথম প্রহরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দক্ষিণ শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। সহিদ উল্লাহ একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানায়, চেয়ারম্যান সহিদ উল্লাহ গত কয়েকদিন ধরে শ্বাস কষ্ট ও সর্দি জ্বরে ভুগছিলেন। তার অবস্থার অবনতিতে শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববারের প্রথম প্রহরে তার মৃত্যু হয়।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, চেয়ারম্যান শহিদ উল্যার করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার রিপোর্ট আসার পর বলা যাবে ।

করোনা পরিস্থিতিতে চেয়ারম্যান সহিদ উল্লাহ তার ইউনিয়নের মানুষের পাশে ছিলেন। বিভিন্ন সময়ে সরকারের দেয়া সহায়তা ও তার ব্যাক্তি উদ্যোগে ঘরবন্দী অসহায় মানুষদের সহায়তা দিয়েছিলেন তিনি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com