সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সিভিল সার্জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর সিভিল সার্জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর সিভিল সার্জন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফফার। সোমবার (২২ জুন) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকালে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন জ্বর, সর্দি, বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যার দিকে ওই হাসপাতালে সিটিস্ক্যান করলে তাঁর শরীরে ক্লিনিক্যালি কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
এর আগে গত ৩ দিন যাবত লক্ষ্মীপুর সদর হাসপাতালের একজন চিকিৎসকের তত্বাবধায়নে চিকিংসা নিচ্ছিলেন তিনি।
অন্যদিকে সিভিল সার্জন অফিস জানিয়েছে সোমবার পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় ৬শ ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে তিনশ জন সুস্থ হয়ে বাড়ি গেলেও করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন।
এদিকে করোনা সংক্রমণ এড়াতে লক্ষ্মীপুর জেলার আংশিক এলাকায় ফের লকডাউন চলছে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com