সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা আ.লীগের সম্পাদক করোনায় আক্রান্ত, শরীরে উপসর্গ নেই

লক্ষ্মীপুর জেলা আ.লীগের সম্পাদক করোনায় আক্রান্ত, শরীরে উপসর্গ নেই

লক্ষ্মীপুর জেলা আ.লীগের সম্পাদক করোনায় আক্রান্ত, শরীরে উপসর্গ নেই

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন করোনায় আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার শরীরে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই। তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা নয়নসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়।

এ ব্যাপারে চিকিৎসক আনোয়ার হোসেন জানান, ২৩ জুন আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়নের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার তার করোনা পজিটিভ এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর এখনো পর্যন্ত ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এছাড়া ১২ জন মৃত ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ও ২ জন আক্রান্ত হয়ে মারা যায়। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ৪১৬ জন হাসপাতাল ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com