সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনায় লক্ষ্মীপুরের আরও এক চেয়ারম্যানের মৃত্যু

করোনায় লক্ষ্মীপুরের আরও এক চেয়ারম্যানের মৃত্যু

করোনায় লক্ষ্মীপুরের আরও এক চেয়ারম্যানের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরে দুইজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।

হাসপাতাল থেকে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহমদ উল্যা নামে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। তিনি সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা। শাহজাহান কামাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

তিনি রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তানজিদ কামালের বাবা। শাহজাহান কামাল ২৬ দিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে ২০ জন মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ এসেছে। মঙ্গলবার ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুইজন। এ নিয়ে জেলায় এক হাজার ১শ ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৭৫০ জন রোগী সুস্থ হয়েছেন।

অন্যদিকে এর আগে গত ২১ জুন করোনায় আক্রান্ত হয়ে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদ উল্যা মারা গেছেন। তিনি ইছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com