সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর শহরে মাস্ক না পরা ২৬ জনের জরিমানা, অভিযান অব্যাহত

লক্ষ্মীপুর শহরে মাস্ক না পরা ২৬ জনের জরিমানা, অভিযান অব্যাহত

লক্ষ্মীপুর শহরে মাস্ক না পরা ২৬ জনের জরিমানা, অভিযান অব্যাহত

জুনায়েদ আহম্মেদ: লক্ষ্মীপুরে করোনাভাইরাস প্রতিরোধে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ‘মাস্ক পরুন, সেবা নিন’ শীর্ষক প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৬ জনকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার এলাকাসহ বিভিন্নস্থানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রতিজন থেকে একশ টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযান আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে লক্ষ্মীপুর শহরের বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। এ সময় মাস্ক পরিহিত ছাড়া চলাচল করায় পথচারীসহ ২৬ জনকে জরিমানা করা হয়। লক্ষ্মীপুরবাসীর কল্যাণে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com