সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এসেছে ৬০ হাজার ভ্যাকসিন,৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু

লক্ষ্মীপুরে এসেছে ৬০ হাজার ভ্যাকসিন,৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু

লক্ষ্মীপুরে এসেছে ৬০ হাজার ভ্যাকসিন,৭ ফেব্রুয়ারি থেকে দেয়া শুরু

আগামী ৭ ফ্রেবরুয়ারী থেকে লক্ষ্মীপুর জেলা ব্যাপী করোনার টীকা দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে করোনা টীকা আসবে এবং দেয়া অব্যাহত থাকবে। সেজন্য লক্ষ্মীপুরে ৬০ হাজার ডোজ করোনা সুরক্ষা ভ্যাকসিন এসেছে। রোববার বিকাল সাড়ে ৩ টার দিকে ফিজআপ ভ্যান যোগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে করোনা সুরক্ষা ভ্যাকসিন এসে পৌঁছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গাফ্ফারসহ ভ্যাকসিন ও প্রয়োগ কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউজ্জামান ভূঁইয়া তা গ্রহণ করেন। পরে জেলা ইপিআই কোল্ড স্টোরেজ কক্ষে সেগুলো রাখা হয়।

সিভিল সার্জেন ডাঃ মোঃ আব্দুল গাফ্ফার জানান,তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। মোট ৫ টি কার্টুনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন রয়েছে। প্রতিটি কার্টুনে আছে ৬ হাজার ভায়াল।

তিনি বলেন, এর মধ্যে প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টীকা করা হবে। ইতোমধ্যে করোনা প্রয়োগের জন্য ৬ জন করে ১৮টি টিম প্রস্তুত রাখা হয়েছে। যারা করোনা টীকা দেবে তাদের প্রশিক্ষন চলবে আগামীকাল সোমবার থেকে।

 

স্বাস্থ্য ও চিকিৎসা আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরে কেমিক্যাল-রং দিয়ে তৈরি হচ্ছে জুস

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com