সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ১২ অগ্নিদগ্ধ জেলের ৩ জন মারা গেছেন

লক্ষ্মীপুরের ১২ অগ্নিদগ্ধ জেলের ৩ জন মারা গেছেন

লক্ষ্মীপুরের ১২ অগ্নিদগ্ধ জেলের ৩ জন মারা গেছেন

কক্সবাজারের বঙ্গোপসাগরে মাছ ধরার জাহাজে বিষ্ফোরণে পুড়ে গিয়ে গুরুতর আহত হওয়া ১২ জেলের মধ্যে মিলন শনিবার বেলা ৩টার দিকে মারা গেছেন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে রিপন মাঝি ও রাত ১১টার দিকে কাশেম মিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার তাদের কে উন্নত চিকিৎসার জন্য  ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি ১১ জনের অবস্থাও আশংকাজন।
তথ্যটি নিশ্চিত করেছে ওই জেলের জন্য চিকিৎসা সহায়তা প্রদানের প্রধান সমন্বয়কারী ও সেচ্ছাসেবি সংগঠন স্বপ্ন নিয়ের পরিচালক আশরাফুল আলম হান্নান। আহত ওই ১২ জেলের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামে।  আহতরা হলেন, মেহরাজ নামের ৩জন, মিরাজ নামের ২ জন, বেলাল, জাহের, আলাউদ্দিন, মিলন, রিপন মাঝি।
আশরাফুল আলম হান্নান, জেলে এবং তাদের পরিবারের বরাত দিয়ে জানান, গত রবিবার(২৮ ফেব্রুযারি) তারিখে কক্সবাজারের গভীর সমুদ্রে মাছধরা অবস্থায় তাদের জাহাজে বিষ্ফোরণ হয়। বিষ্ফোরণে জাহাজের ইঞ্চিনরুমে থাকা ওই ১২ জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর সমুদ্রের আরো কয়েকটি জাহাজের সহযোগিতায় প্রথমে তাদেরকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে এবং সেচ্ছাসেবি সংগঠন স্বপ্ন নিয়ে এর প্রচেষ্টায় তাদেরকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
অন্যদিকে স্থানীয় ভাবে জানা যায়, আগুনে পড়ে গিয়ে আহত হওয়া ওই ১২ জেলে যখন প্রায় বিনা চিকিৎসা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ঠিক তখনই, সেচ্ছাসেবি সংগঠন স্বপ্ন নিয়ে তাদের কে বিশেষ সহায়তায় ঢাকায় নিয়ে আসে। এরপর ভর্তিসহ যাবতীয় ব্যবস্থা করে দিয়ে তাদের চিকিৎসার জন্য সেচ্ছাসেবি নিয়োগ করে। অন্যদিকে দিকে আহতদের রক্ত, খাবার, ঔষধ ইত্যাদি সহায়তা দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতা চেয়ে পোস্ট অব্যাহত রাখে।
 যোগাযোগ করতে চাইলে -স্বপ্ন নিয়ে
01784399868,
0 19 2623 5538,
0 16 8693 7962
রোগীদের স্বজনদের নাম্বার –
শাহাদাত
01835622148
মমিন মাঝি

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com