সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতা মূলক কর্মসূচি

ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতা মূলক কর্মসূচি

ভাইরাস সংক্রমণ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের সচেতনতা মূলক কর্মসূচি

“মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ ২য় ধাপ মোকাবেলায় নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। সারাবিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাস্ক ব্যবহার ও স্বাস্থবিধি মেনে চলার বিষয়ে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত একযোগে লক্ষ্মীপুর জেলা পুলিশ, ছয়টি থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্রসহ পুলিশের সব কয়টি ইউনিট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে। এসময় জনসাধারণ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে হতাশ না হয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন তারা।
এদিকে প্রয়োজন ব্যতিত অযথা হাটে বাজারে ও রাস্তাঘাটে একত্রিত হয়ে ঘুরাফেরা না করার জন্যও অনুরোধ করে মাইকিং করেন পুলিশ।
পুলিশ সুপার ড.এএইচ এম কামরুজ্জামান বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে পুলিশের এ ধরনের উদ্যোগ চলমান থাকবে। সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলা করা সম্ভব বলে মনে করেন পুলিশের এই কর্মকর্তা।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com