সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রথম দিনে যেমন ছিল লক্ষ্মীপুর জেলা শহরের লকডাউন

প্রথম দিনে যেমন ছিল লক্ষ্মীপুর জেলা শহরের লকডাউন

প্রথম দিনে যেমন ছিল লক্ষ্মীপুর জেলা শহরের লকডাউন

করোনা ভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত সাত দিন লকডাউনের প্রথম দিনে লক্ষ্মীপুরে কঠোরভাবে লকডাউন মানার দৃশ্য চোখে পড়েনি। সকাল থেকে দূরপাল্লার কোন যাত্রীবাহী বাস চলাচল না করলেও শহরের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে ছোট-বড় অটোরিক্সা ও পিকআপ ভ্যান চলাচল করতে দেখা গেছে।

তবে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে দেখা গেছে র‌্যাব ও পুলিশ সদস্যদের। এদিকে জনগণকে প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হতে ও মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড মাইকে প্রচারণা চালাচ্ছে র‌্যাব-১১ সদস্যরা। তবে লকডাউনে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবি মানুষেরা।

এদিকে জেলা শহরের অধিকাংশ ব্যবসা-প্রতিষ্ঠান ছিল বন্ধ। সরকারি বেসরকারি ব্যাংকগুলো খোলা থাকলেও লেনদেন তেমন একটা হয়নি। সকাল থেকেই মজুচৌধুরীহাট ফেরিঘাট ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের আনাগোনা দেখা গেলেও কোন যাত্রীবাহী বাস ও লঞ্চ ছেড়ে যায়নি।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কয়েকটি টিম কাজ করছে। করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com