সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রামগতির সাবেক মেয়র ভূমিহীন আজাদ

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রামগতির সাবেক মেয়র ভূমিহীন আজাদ

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রামগতির সাবেক মেয়র ভূমিহীন আজাদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র ও  রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ উদ্দিন চৌধুরী মারা গেছেন। সোমবার (১২ এপ্রিল) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায়  জানাযা শেষে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভূমিহীন মানুষের অধিকার আদায়ে দীর্ঘদিন যুক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের নিকট ভূমিহীন আজাদ নামে সুপরিচিত ছিলেন। 

জানা গেছে, আজাদ উদ্দিন চৌধুরী বাড়িতেই জ্বরে ভুগছিলেন। গত ৪ দিন আগে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তাঁর করোনা পজিটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com