সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লকডাউনের প্রথম দিন যেমন ছিল লক্ষ্মীপুর

লকডাউনের প্রথম দিন যেমন ছিল লক্ষ্মীপুর

লকডাউনের প্রথম দিন যেমন ছিল লক্ষ্মীপুর

করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও কঠোরভাবে চলছে লকডাউন। ৮দিনের এ লকডাউনের প্রথম দিন সকাল থেকে বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস-আদালত। এছাড়াও খাবার ও ঔষধের দোকান ব্যতিত খোলা হয়নি শপিংমল, বিপণিবিতানসহ শহরের বিভিন্ন দোকানপাট। তবে তালাবদ্ধ দোকানগুলোর সামনে দোকানিদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে লকডাউন বাস্তবায়নে ও জনগণকে চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নে ভোর থেকেই মাঠে রয়েছেন জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসময় জেলা শহরের প্রধান প্রধান সড়কসহ মোড়ে মোড়ে পুলিশের গোয়েন্দা বিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে।

লক্ষ্মীপুর চক বাজার এলাকায় বিনা কারণে রাস্তায় বের হওয়ায় কয়েকটি ব্যাটারী চালিত অটোরিক্সা সাময়িক সময়ের জন আটকে রাখতে দেখা গেছে। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, করোনা প্রতিরোধে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষেই মাঠে কাজ করছেন তারা। খাদ্যসামগ্রী ও জরুরী ঔষধপত্র সরবরাহ ছাড়া কাউকেই এ লকডাউনে চলতে দেওয়া হবে না বলেও জানান তারা।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com