সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এজন্য তিনি ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছে।রবিবার (১১ জুলাই) সকালে তার করোনা টেষ্টের ফলাফল পজেটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে তার ছেলে ইমতিয়াজ আরাফাত বলেন,  আমার বাবা করোনার প্রাদুর্ভাবেও ঘরে বসে থাকেনি। করোনাতে মানুষের সেবামূলক  কাজ করতে অফিস করেছিলেন। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সরকারি লকডাউনে জেলার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি এখন নিজেই করোনা আক্রান্ত হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। করোনা থেকে মুক্তি পেতে জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন ইমতিয়াজ আরাফাত।

এরআগে সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান স্বেচ্ছাসেবীদের হাতে সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী তুলে দেন। করোনা আক্রান্তদের সেবা নিশ্চিতে লক্ষ্মীপুর জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে ৯ টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

এছাড়াও, করোনার শুরু থেকেই জেলা পরিষদের চেয়ারম্যান অসহায় মানুষের পাশে রয়েছে। সরকারি সকল নির্দেশনা অনুযায়ী অসহায়দের খাদ্য সহায়তা, করোনা থেকে সুরক্ষিত রাখতে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

সুস্থ জীবন আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com