সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে একদিনে ৬৪ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে একদিনে ৬৪ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে একদিনে ৬৪ জন করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরে এক দিনে ২ ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, এর আগে এত সংখ্যক রোগী আক্রান্ত হয়নি। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলায়, ৪০ জন। এছাড়া রামগঞ্জে ১০, রামগতি ৩, রায়পুরে ৭ ও কমলনগরে ৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত একসঙ্গে এতো মানুষের করোনা আক্রান্ত হয়নি।

লক্ষ্মীপুরে  করোনা রোগীদের সেবায় ১০০ শয্যার সদর হাসপাতালে ৩টি আইসিইউ বেড, ৫টি হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে। এ ছাড়া ২০টি অক্সিজেন কনসেনট্রেটরের মধ্যে সদর হাসপাতালে ৭, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, কমলনগরে ২, রায়পুরে ২, রামগতিতে ২ ও সিভিল সার্জনের অফিস স্টোরে ৫টি রয়েছে।

এ জেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ধাপে প্রথম ডোজ নিয়েছেন ৫৫ হাজার ৫২৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ হাজার ৬৩ জন। দ্বিতীয় ধাপে ৭৩৬ জন সিনোফার্ম টিকা নিয়েছেন। ৩৩ হাজার টিকা মজুদ রয়েছে।

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com