সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে অক্সিজেন দিল বেসরকারি কোম্পানী ম্যাকসন্স গ্রুপ

রায়পুরে অক্সিজেন দিল বেসরকারি কোম্পানী ম্যাকসন্স গ্রুপ

রায়পুরে অক্সিজেন দিল বেসরকারি কোম্পানী ম্যাকসন্স গ্রুপ

এমআর সুমন, রায়পুর: লক্ষ্মীুপুরের রায়পুর উপজেলায় দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এতে চরম শঙ্কট তৈরি হচ্ছে অক্সিজেনের। করোনায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করছে বেসরকারি কোম্পানি ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিটিএমের সভাপতি মোহাম্মদ আলী খোকন। ৫০ বোতল অক্সিজেন দিয়ে এ মানবিক কার্যক্রম শুরু করেছে তাঁর প্রতিনিধিরা।
ম্যাকসন্স গ্রুপের উদ্যোগে উপজেলার যুবলীগের যুগ্ন আহ্বায়ক কৌশিক সোহেলকে ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন। গত কয়েক দিনে উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও বিভিন্ন হাসপাতালে মোটরসাইকেলে করে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন।
এ বিষয়নে যুবলীগ নেতা কৌশিক সোহেল বলেন, ম্যাকসন্স গ্রুপের চেয়ানম্যান ও আমাদের অঞ্চলের প্রিয় নেতা মোহাম্মদ আলী খোকনের নিজ অর্থায়নে ৫০টি অক্সিজেন বিতরণের ব্যবস্থা করা হয়েছে। অক্সিজেন ব্যবহারের পর খালি সিলিন্ডার ফেরত দেওয়া এবং প্রয়োজনে রিফিল করে নতুন বোতল নেওয়ারও সুযোগ রয়েছে।

ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, করোনায় আক্রান্ত কোনও রোগী যেন শ্বাসকষ্ট নিয়ে মারা না যায় সেজন্য অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছি। ০১৭০১৮৫৯৮৯৯ নাম্বারে ফোন করলেই এ অক্সিজেন সুবিধা দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com