সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ছয়টি ইউনিয়নে অ্যাম্বুলেন্স বিতরণ

লক্ষ্মীপুরে ছয়টি ইউনিয়নে অ্যাম্বুলেন্স বিতরণ

0
Share

লক্ষ্মীপুরে ছয়টি ইউনিয়নে অ্যাম্বুলেন্স বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বপ্ন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে স্বপ্নযাত্রার অংশ হিসেবে লক্ষ্মীপুরে ছয়টি অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কাছে এসব স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ও সদর উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের অর্থায়নে গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সেবা দ্রুত পেতে ও যাতায়াতের ভোগান্তি কমাতে সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে স্বপ্নযাত্রা হিসেবে অ্যাম্বুলেন্সগুলো দেয়া হয়।

 

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন দুই সংযোজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com