সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বঙ্গবন্ধু জন্মদিনে লক্ষ্মীপুরের বশিকপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বঙ্গবন্ধু জন্মদিনে লক্ষ্মীপুরের বশিকপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

বঙ্গবন্ধু জন্মদিনে লক্ষ্মীপুরের বশিকপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এসময় আগত রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।
বশিকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে পরিষদ প্রাঙ্গনে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন। ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। স্বাস্থ্যসেবা জনগণের দৌর গড়ায় পৌঁছে দিয়েছে। আজকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে সাধারণ জনগণকে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ।
চিকিৎসাসেবা নিতে আসা মদনপুর গ্রামের বিবি খাদিজা বলেন, ইউনিয়ন পরিষদ উদ্যোগে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুব ভালো লেগেছে। এখান থেকে আমাকে বিনামূল্যে ওষুধও দিয়েছে।
ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, অনেক অসহায় মানুষ টাকার অভাবে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারে না। আবার ডাক্তার দেখালেও ওষুধ কেনার সাধ্য থাকে না। তাই জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হচ্ছে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেছেন।

সুস্থ জীবন আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com