সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের ২ লাখ ৪৩ হাজার শিশুকে দেওয়া হচ্ছে করোনার টিকা

লক্ষ্মীপুরের ২ লাখ ৪৩ হাজার শিশুকে দেওয়া হচ্ছে করোনার টিকা

লক্ষ্মীপুরের ২ লাখ ৪৩ হাজার শিশুকে দেওয়া হচ্ছে করোনার টিকা

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৪৩ হাজার শিশুকে করোনার টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

এসময় অন্যদের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়রদার মাসুম ভূইয়াসহ স্বাস্থ্যবিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন আহমেদ কবির জানান, ৫-১১ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা। প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, শিশুদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আগামী তিন সপ্তাহ চলবে এ কার্যক্রম। এই জেলার ২ লাখ ৪৩ হাজার ৪০০ শিশুকে দেওয়া হবে করোনার টিকা। টিকা নিতে শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

সুস্থ জীবন আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com