সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর আবদুল্লাহসহ চরাঞ্চলে বসবাসরত অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছিল। দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে চরবাসীর স্বাস্থ্য সেবা কিংবা জরুরি কোন কাজে আসছে না এটি।

বিগত ২০২২ সালের অক্টোবর মাসে স্বপ্নযাত্রা নামের ওয়াটার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলেন তৎকালীন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অ্যাম্বুলেন্সটি দ্বীপ চরবাসীর স্বাস্থ্যসেবায় ও প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানের অগ্রণী ভূমিকা রাখার উদ্দেশ্যে মূলত এটি কেনা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের (UGDP) মাধ্যমে বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে রামগতি উপজেলা প্রকৌশলীর দপ্তর ওয়াটার অ্যাম্বুলেন্সটি কিনে রামগতির চর আব্দুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দ করে।

দুর্গম চর আবদুল্যাল‘র বাসিন্দা মোঃ পারভেজ জানান, উদ্বোধনের পর কিছু রোগী সেবা পেলেও গত দুই বছরে চরের একটি রোগীও সেবা পায়নি ওয়াটার অ্যাম্বুলেন্সটি দিয়ে। জরুরি সেবার জন্য নেই কোন জরুরি মোবাইল নম্বর। এ ওয়াটার অ্যাম্বুলেন্সটি দিয়ে দেখি শুধু উপজেলা প্রশাসন তাদের কাজে শুধু ব্যবহার করেন।

চরের বাসিন্দা সাদ্দাম জানান, রামগতির চর আব্দুল্লাহসহ বিভিন্ন চরাঞ্চলের সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত ওয়াটার অ্যাম্বুলেন্সটির সেবা একদিনও পাইনি। অ্যাম্বুলেন্সটি যদিও চরবাসীর জরুরি সেবার জন্য কিন্তু বাস্তবে আমরা তা পাচ্ছি না। আমরা স্বাস্থ্য সেবা ও গর্ভবতী মায়েদের জরুরি প্রয়োজনে ৩-৪ হাজার টাকায় নৌকা ভাড়া করে উপজেলা নিতে হয়। উপজেলা প্রশাসনের ওই ওয়াটার অ্যাম্বুলেন্সটি আমাদের কোন উপকারে আসে না।

এ বিষয়ে জানতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের মুঠোফোনে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

স্বাস্থ্য তথ্য আরও সংবাদ

রামগতির দুর্গম চরবাসীর জন্য কেনা ওয়াটার অ্যাম্বুলেন্সটি চরবাসীর কোন কাজে আসছে না

ছদ্মবেশে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান করলো দুদক 

রামগতিতে কোডেক’র ফ্রি মেডিকেল ক্যাম্প

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | অর্ধেকেরও কম জনবল দিয়ে চলছে কার্যক্রম

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

রামগতিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পর্কিত সভা

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com