সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে- পথসভায় নিজান ‎

আব্দুর রহমান বিশ্বাস || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

‎জাল ভোট ও কেন্দ্র দখল রুখে গনতন্ত্র পুনরাবৃত্তি করতে হবে। সবাই সকাল সকাল কেন্দ্রে উপস্থিত হয়ে নিজে ভোট দিতে হবে এবং অন্যদের ভোট দেওয়া পরিবেশ ঠিক রাখতে কাজ করতে হবে।‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ধানেরশীর্ষ প্রতিকের প্রার্থী আশ্রাফ উদ্দিন নিজান পথসভায় এসব কথা বলেন।

‎তিনি আরো বলেন, আমরা তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাব-পরিকল্পনা নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি। ১ লক্ষ ৪৫ হাজার মা-বোনের সঙ্গে উঠান বৈঠক করেছি। জুলাই আগস্টের শহীদেরা, ছাত্রজনতা বুকের রক্ত দিয়ে যে অধিকার আদায় করে দিয়ে গেছেন, আজকে আমরা কথা বলতে পারছি, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। আমরা যারা আন্দোলন-সংগ্রাম করেছি, আজকে নির্বাচনে আমরাই প্রতিযোগীতা করছি, তাহলে ব্যালট কাটার প্রশ্ন উঠে কেন, জোর জবরের প্রশ্ন উঠে কেন, জাল ভোটের প্রশ্ন উঠে কেন, জোর করে এমপি হওয়ার প্রশ্ন উঠে কেন, এই ভয় কেন থাকবে?। বাংলাদেশের মানুষ মনে করেন জমিতে চাষাবাদ শেষ, ফসল রোপণ শেষ এখন ফসল ঘরে নেওয়ার সময় এসেছে। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্র রুখে সবাই ঐক্যবদ্ধভাবে ধানেরশীর্ষের বিজয় নিয়ে ঘরে ঢুকতে হবে।

‎৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা তোরাবগঞ্জ, করইতোলা, চর লরেন্স, হাজিরহাটসহ উপজেলা প্রত্যেক ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঢল দেখা দিয়েছে এই পথ সভায়।

‎এসময় উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপি সদস্য আ ন ম মনজুর মোরশেদ, বৃহত্তম রামগতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল, কমলনগর উপজলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ উপজেলা ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।

লক্ষ্মীপুর জেলা আরও সংবাদ

কামানখোলা জমিদার বাড়ি | লক্ষ্মীপুরের পর্যটন ও ইতিহাস সংরক্ষণে দরকার সংস্কার

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

অবসর কাটানোর জন্য লক্ষ্মীপুরের কয়েকটি জায়গা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের  প্রসিকিউটর হলেন, আবদুস সাত্তার পালোয়ান 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন লক্ষ্মীপুরের সৌরভ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com