সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:  সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে নিজেদের প্রচেষ্টা শুরু করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেত্রীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সরকারি দল বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পেয়েছে। সে অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে দলটি পাবে ৩৫টি। এসব আসনের বিপরীতে দলটির শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যে শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। 

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সংবাদ মাধ্যমে জানান, এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার আলোচনায় অন্যান্য কয়েক জনের সাথে আলোচনায় আছেন, স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন। 

শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা এবং বীথিকা বিনতে হোসাইন লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকার বাসিন্দা। 

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন৷ 
 
স্থানীয় কয়েকজন বিএনপি নেতা জানান, বাবু ছিলেন ফ্যাসিবাদী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বলিষ্ঠ কণ্ঠস্বর রাজপথের সাহসী সৈনিক। ‘আমার নেত্রী আমার মা বন্দী হতে পারে না’ স্লোগানটি দিয়ে সারাবিশ্বে আলোচিত হয়েছেন বাবু। ওই স্লোগানের প্রবক্তাও তিনি।  
 
খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানকে দেশে আনার জন্য রাজপথে আমৃত্যু সংগ্রাম করেছিলেন বাবু। জীবনের বেশিরভাগ সময় থাকতে হয়েছে আত্মগোপনে অথবা কারাগারে। সহ্য করতে হয়েছে পুলিশি নির্যাতন এবং রিমান্ড। বাবু ছিলেন দলের নিবেদিত প্রাণ।
 
বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন ‘অর্পণ আলোক’। 
 
বিএনপি’র নারী নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করা শফিউল বারী বারী বাবুর রেখে যাওয়া কর্মী সমর্থকদের জেল জুলুম নির্যাতনের শিকার এবং দেশজুড় বিএনপির নির্যাতিত কর্মীদের পাশে অর্পণ আলোক সংঘ নামক সংগঠন এর মাধ্যমে সবার পাশে অর্থনৈতিক ও মানসিক সাপোর্ট দিয়েও আগলে রেখেছেন আপদে-বিপদে। 

নিজের প্রত্যাশার কথা জানিয়ে প্রয়াত শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন সাংবাদিকদের বলেন, ২০১৫ সাল থেকে আমার সংগঠনের ব্যানারে দেশের মানুষের জন্য এবং দলের গুম, খুনের শিকার যারা হয়েছেন তাদের আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি অন্যান্য সহযোগিতাও করেছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমাদের প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে তারুণ্যের রাষ্ট্র চিন্তার সংলাপগুলো শুরু করেছি।

বীথিকা বিনতে হোসাইনকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণায় নিয়মিত অংশ নিতেও দেখা গেছে।

শফিউল বাবু জীবদ্দশায় স্বপ্ন দেখতেন লক্ষ্মীপুর-৪ (রামগতি কমলনগর) আসনের উপকূলীয় জনপদের অবহেলিত মানুষের উন্নয়নে। 
 
অবহেলিত এ জনগোষ্ঠীর প্রত্যাশা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে বীথিকা বিনতে হোসাইনকে দল থেকে মূল্যায়ন করলে এ জনপদের মানুষকে নিয়ে প্রয়াত বাবুর স্বপ্ন পূরণ হবে। 
 
প্রধানমন্ত্রী তারেক রহমান এই মানবিক নারী নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবেন- এমনটাই আশা লক্ষ্মীপুরের সাধারন বিএনপি কর্মীদের।

বিধি অনুযায়ী সংসদ সদস্যদের শপথগ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সংরক্ষিত নারী আসনে বিএনপি ৩৫টি আসন, জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন পাবে। বাকি ৩টি আসন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com