সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

রামগতিতে শতবর্ষ জয়ন্তী উৎসব শুরু

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দিরের ১০০ বছর পূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য মাঙ্গলিক শোভাযাত্রা বের হয়। এতে সনাতন ধর্মালম্বী সহস্রাধীক ভক্ত অংশ নেন। 
 
শনিবার বিকেলে উপজেলা চরলক্ষ্মী গ্রামের ভবানী সাহার বাড়ী প্রাঙ্গণে শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রম থেকে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
 
এছাড়া, রোববার ব্রহ্মমুহুর্ত থেকে শুরু করে শুক্রবার অরুণোদয়ে মহানাম সংকীর্ত্তন সমাপন, নগর সংকীর্ত্তন, ব্রজ ধূলা গ্রহণ ও মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
 
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের উৎসব পরিচালনা কমিটির সদস্য মিসু সাহা নিক্কন বলেন, ‘স্বর্গীয় ভবানী চরণ সাহার প্রতিষ্ঠিত মন্দিরে পাঁচ দিনব্যাপী (২৬-৩০ এপ্রিল) ৪০ প্রহর মহানামযজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। এ বছর শতবর্ষ উপলক্ষে আমাদের উৎসবের নানা আয়োজন করা হয়েছে।’
 
শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ বাবাজী বলেন, ‘ঐতিহ্যবাহী এ মন্দির শত বছর আগে স্বর্গীয় ভবানী সাহা প্রতিষ্ঠিত করেন। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় উক্ত মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও সাম্প্রদায়িকতা, বর্ণ বিভেদ, হিংসা-দ্বেষ ভুলে হরিনাম প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।’
 
এটি রামগতি দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ মহানামযজ্ঞানুষ্ঠান। বৃহত্তর রামগতির ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাণী সাহা, ভবানী সাহা ও কামেশ্বরী সাহা। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে বাণী ভবানী কামদা মঠ অন্যতম।

লক্ষ্মীপুরের ঐতিহ্য আরও সংবাদ

এবার লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে এক সঙ্গে বিপুল পরিমাণ পানি উড়ে গেল আকাশে; এলাকায় চাঞ্চল্য

ফেসবুক স্ট্যাটাস: পিকচার বা স্টিকার কমেন্ট আইডি বাঁচাতে পারে?

লক্ষ্মীপুরে যেভাবে পালিত হয় শবে বরাত

আন্তর্জাতিক অঙ্গনে নোয়াখালীর স্বর্ণদ্বীপ

সার্টিফিকেটে ভুল থাকলে করণীয়

সার্টিফিকেট হারিয়ে গেলে বা নষ্ট হলে ফিরে পেতে করণীয়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com