সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সাংবাদিক সানা উল্লাহ নূরীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

সাংবাদিক সানা উল্লাহ নূরীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

সাংবাদিক সানা উল্লাহ নূরীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

Ramgoti-news-picনিজস্ব প্রতিনিধি: কমলনগরে বরেণ্য সাংবাদিক, সাহিত্যিক ও ভাষা সৈনিক সানা উল্লাহ নূরীর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি

ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন হাজিরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম।

কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার কামরুল হাছান, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিক ও সাংবাদিক সানা উল্লাহ সানু। এ সময় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন নূরীর একান্ত সহচর হাজী আবদুর রশিদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক শামছুদ্দোহা খোকন, কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বেলাল হোসেন জুয়েল, সহ সভাপতি ছাইফুল্লাহ হেলাল, সহ সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠু, সাংবাদিক মিজানুর রশিদ।

প্রসঙ্গত, বরেণ্য সাংবাদিক,সাহিত্যিক ও ভাষা সৈনিক সানা উল্লাহ নূরী ১৯৮২ একুশে পদকে ভুষিত হন। তিনি ২০০১ সালের ১৬ জুন ইন্তেকাল করেন। ১৯২৮ সালের ২৮ মে লক্ষ্মীপুর জেলার সাবেক রামগতি (বর্তমান কমলনগর) উপজেলার চর ফলকন গ্রামে তাঁর জন্ম।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com