সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা

হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা

হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কৃতি পুরুষ ও বাংলাদেশে বিতর্ক আন্দোলনের জনপ্রিয় প্রিয় ব্যক্তিত্ব ন্যাশনাল ডিবেট ফেডারেশন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা প্রদান করেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাসান আহমেদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন।

আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চ্যানেল আই -এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জে. এস এম মতিউর রহমান, ইউএনডিপির পরিচালক প্রফেসর ড. সেলিম জাহান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এ.কে.এম শোয়েব। দুই দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক উৎসবে সারাদেশ থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ^বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫‘শ বিতার্কিক অংশগ্রহণ করছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বিভিন্ন গণমাধ্যমসহ সারাদেশে দীর্ঘদিন থেকে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা করে আসছেন। বিশেষ করে তাঁর সঞ্চালনা ও পরিচালনায় স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংগ্রহণে ছায়া সংসদের আদলে নির্বাচনী বিতর্ক, ক্যাম্পাস পার্লামেন্ট, ইয়থ পার্লামেন্ট ও পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা জনমত গঠনে নতুন চিন্তার পথ তৈরি করেছে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সাথে কোনো আপোষ নেই। আগামী ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তাই বাংলাদেশের এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিতর্ক উৎসবে আজীবন সম্মাননা পাওয়া ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ কে উদ্দেশ্য করে তিনি বলেন পাঠ্যপুস্তকে বিতর্ককে অন্তর্ভূক্ত করার আপনাদের এই প্রচেষ্টার সাথে আমি এবং আমরা একযোগে কাজ করব। বিতর্ক চর্চাকে জনপ্রিয় করে সারাদেশে ছড়িয়ে দেবার জন্য তিনি হাসান আহমেদ চৌধুরী কিরণ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com