সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহবায়ক হলেন ড. মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহবায়ক হলেন ড. মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহবায়ক হলেন ড. মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক হয়েছেন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংগঠনের এক সাধারণ সভায় তিনি এই পদে মনোনীত হন। কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

অধ্যাপক মাকসুদ কামাল এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি হয়ে রেকর্ড গড়েন। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের এই অধ্যাপক টানা ৩বার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি পদেও রয়েছেন তিনি। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।

সভায় দুইজন যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। তারা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হুমায়ুন কবির এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক আবু হোসেন মুহম্মদ আহসান। এদের মধ্যে হুমায়ুন কবির এর আগেও নীল দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। আর আহসান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com