সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
র‌্যাব মহাপরিচালকের সাহসিকতা পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের তারেক আজিজ

র‌্যাব মহাপরিচালকের সাহসিকতা পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের তারেক আজিজ

র‌্যাব মহাপরিচালকের সাহসিকতা পুরস্কার পেলেন লক্ষ্মীপুরের তারেক আজিজ

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কাজি মোঃ তারেক আজিজ সংগঠনটির মহাপরিচালকের সাহসিকতা পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৮ সালের আভিযানিক কাজে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ মহাপরিচালক থেকে  র‍্যাব (সাহসিকতা) পুরস্কার ও মহাপরিচালক পদক (সাহসিকতা) গ্রহণ  করেন। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির  সদর দপ্তরে এ পুরস্কার তুলে দেন  র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বিপিএম (বার)।

কাজি মোঃ তারেক আজিজ লক্ষ্মীপুর সদর উপজেলার বিরাহীমপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত কাজী শহীদ উল্যার ছেলে। তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বর্তমানে র‍্যাব-৭ এ চট্টগ্রামে  আছেন।

কাজি তারেক আজিজসহ  সাহসিকতা ও সেবা দুই ক্যাটাগরিতে মোট ৫৯ জন কর্মকর্তা ও সদস্যকে র‌্যাব মহাপরিচালক বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়। মনোনীত সদস্যরা পুরস্কার হিসেবে পাবেন ক্রেস্ট, সনদপত্র, নগদ টাকা ও ব্যাজ পেয়েছেন।

সাহসিকতায় বিশেষ সম্মাননার জন্য মনোনীত র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ  জানান, পুরস্কার পাওয়া সব সময়ের আনন্দের বিষয়। র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সম্মাননা সামনের দিনে আমার কাজের গতি বাড়াবে বলে মনে করি। এ ছাড়া পুরস্কারের মধ্যদিয়ে দেশসেবায় আরো দায়বদ্ধ হয়ে গেলাম।

জানা যায়, কাজি মোঃ তারেক আজিজ ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী গ্রহনের পর ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পুলিশে যোগদান করেন। পুলিশের প্রশিক্ষণ শেষে ২০১৮ সালের জানুয়ারিতে তিনি র‍্যাবের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।

এরই মাঝে লক্ষ্মীপুরের মেধাবি তরুণ হিসেবে ২০১৭ সালে তিনি লক্ষ্মীতারুণ্য পুরস্কারে ভূষিত হন।

 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com