সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের পর্যবেক্ষক মিশনে ইয়েমেন যাচ্ছেন, লক্ষ্মীপুরের মিরাজ

প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের পর্যবেক্ষক মিশনে ইয়েমেন যাচ্ছেন, লক্ষ্মীপুরের মিরাজ

প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের পর্যবেক্ষক মিশনে ইয়েমেন যাচ্ছেন, লক্ষ্মীপুরের মিরাজ

প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে যুদ্ধকবলিত ইয়েমেনের যুদ্ধবিরতি সঠিকভাবে বাস্তাবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের অধীন গঠিত হুদায়দায় মিশনের সদস্য হিসেবে শুক্রবার(২১জুন) ইয়েমেনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার মিরাজুর রহমান পাটোয়ারী। তিনি জাতিসংঘের ৭৫ জন পর্যবেক্ষণ কর্মকর্তার একজন হিসেবেই এ মিশনে গমন করেছেন।

মিরাজুর রহমান পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায়। বর্তমানে তিনি সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (৯৯৯) গঠনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

আর্ন্তজাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছরের  ১৩ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি মদদপুষ্ট সাবেক সরকারের প্রতিনিধিরা হুদায়দা শহরে যুদ্ধবিরতি পালনে একমত হয়। সেই যুদ্ধবিরতি সঠিকভাবে বাস্তাবায়িত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে হুদায়দায় মিশন United Nations Mission to Support the Hudaydah Agreement (UNMHA), Yemen পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতিসংঘ।

এ মিশনের ৭৫জন সদস্যের কাজ হবে ইয়েমেনের হুদায়দা বন্দর নগরী, সালিফ এবং রাস ইসা শহরে বিবদমান পক্ষগুলো যুদ্ধবিরতি পালন করছে কিনা তা পর্যবেক্ষণ করা।

এ পর্যবেক্ষণ মিশন ইয়েমেন সংকট নিরসনের লক্ষ্যে চলমান দুর্বল রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।

জাতিসংঘের এমন একটি গুরুত্বপূর্ন মিশনের সদস্য হিসেবে প্রথম এবং একমাত্র বাংলাদেশী হিসেবে ইয়েমেন পৌঁছবেন লক্ষ্মীপুরের মিরাজুর রহমান পাটোয়ারী।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com