সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
টেলিফোন শিল্প সংস্থার নতুন পরিচালক লক্ষ্মীপুরের ফখরুল হায়দর চৌধুরী

টেলিফোন শিল্প সংস্থার নতুন পরিচালক লক্ষ্মীপুরের ফখরুল হায়দর চৌধুরী

টেলিফোন শিল্প সংস্থার নতুন পরিচালক লক্ষ্মীপুরের ফখরুল হায়দর চৌধুরী

বাংলাদেশ সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর ব্যবস্থাপনা পরিচালক পদে যোগ দিলেন প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরী। ১ জুলাই তারিখে তিনি এ পদে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল) এর বৈদেশিক টেলি যোগাযোগ অঞ্চল (ওটিআর) এর চীফ জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

প্রকৌশলী ফখরুল হায়দর চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন রাজাপুর গ্রামে। তিনি রাজাপুর গ্রামের প্রয়াত খুরশিদ আলম চৌধুরীরর ছেলে। ছাত্রজীবন থেকে অত্যন্ত মেধাবি ফখরুল হায়দর চৌধুরী ঢাকাস্থ লক্ষ্মীপুরবাসীদের নিকট অতি পরিচিত মুখ। তিনি ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সহ-সভাপতি।

তিনি গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ডুয়েট এলামনাই এসোসিয়েশনের বর্তমান সভাপতি। পাশাপাশি ডুয়েট ছাত্রলীগ এলামনাই এসোসিয়েশন (ডুয়েকা) এর সাবেক সভাপতি।

টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এর মাধ্যমে সরকার দেশের জন্য পিএসটিএন টেলিফোন সেট, পিএবিএক্সঃ সিস্টেম, ডিজিটাল মিটার, মোবাইল ব্যাটারি ও চার্জা এবং ল্যাপটপসহ বিভিন্ন প্রকার টেলিকম পণ্য উৎপাদন করে আসছে। এ প্রতিষ্ঠান ২০১১ সাল থেকে দেশে আলোচিত দোয়েল নামে  ল্যাপটপ তৈরি ও সংযোজন করে আসছে।

জনাব ফখরুল হায়দর চৌধুরী লক্ষ্মীপুরটোয়েন্টিফোরকে জানান, নিজের মেধা আর প্রজ্ঞা খাটিয়ে তিনি  বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থাকে অনেক দূর এগিয়ে দিতে চান।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com