সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
পুলিশের অতিরিক্ত আইজিপি হওয়ায় ইব্রাহিম ফাতেমীকে লক্ষ্মীপুরবাসীর অভিনন্দন

পুলিশের অতিরিক্ত আইজিপি হওয়ায় ইব্রাহিম ফাতেমীকে লক্ষ্মীপুরবাসীর অভিনন্দন

পুলিশের অতিরিক্ত আইজিপি হওয়ায় ইব্রাহিম ফাতেমীকে লক্ষ্মীপুরবাসীর অভিনন্দন

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী বিপিএম, পিপিএম কে পদায়ন করা হয়েছে । এর আগে তিনি মিরপুর পুলিশ স্টাফ কলেজের  প্রিন্সিপাল (উপ-পুলিশ মহাপরিদর্শক-ডিআইজি) পদে দায়িত্বরত ছিলেন।

রবিবার (৩মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা এলাকায়। তিনি খিলবাইছা এলাকার ভূঁইয়া বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বাবা প্রয়াত সুজায়েত উল্যা ভূঁইয়া সদর উপজেলার দিঘলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন।

লক্ষ্মীপুরের এ কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন পাওয়ার খবরে দেশ বিদেশের বিভিন্ন স্থানের লক্ষ্মীপুরবাসী নাগরিক ও নাগরিক সংগঠনগুলো সোস্যাল মিডিয়া এবং লক্ষ্মীপুরের স্থানীয় অনলাইন সংবাদপত্রের মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়েছে।

অভিনন্দন জানানো ব্যক্তি ও সংগঠনের মধ্যে রয়েছে,  লক্ষ্মীপুরটোয়েন্টিফোর, লক্ষ্মীতারুণ্য, লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম এবং খিলবাইছা জিএফইউ স্কুল এন্ড কলেজ  প্রাক্তন ছাত্র ফোরাম  ।

স্থানীয়ভাবে জানা যায়, ছাত্র জীবনে তিনি খিলবাইছা স্কুলে পড়াশোনা শুরু করে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ , ঢাকা কলেজ পড়াশোনা করেন। শেষে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রী নিয়ে পড়াশোনা শেষ করেন।

পুলিশ ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। জনাব মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীর সহধর্মিণী ডা. নাসরিন সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতিরোগ বিভাগের অধ্যাপক পদে কর্মরত আছেন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com