সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লবনাক্ত অঞ্চলে শস্য উৎপাদন গবেষণায় অস্ট্রেলিয়া হতে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন লক্ষ্মীপুরের প্রিয় লাল

লবনাক্ত অঞ্চলে শস্য উৎপাদন গবেষণায় অস্ট্রেলিয়া হতে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন লক্ষ্মীপুরের প্রিয় লাল

লবনাক্ত অঞ্চলে শস্য উৎপাদন গবেষণায় অস্ট্রেলিয়া হতে ডক্টরেট ডিগ্রী পেয়েছেন লক্ষ্মীপুরের প্রিয় লাল

বাংলাদেশের উপকূলের মতো পৃথিবীর সকল লবনাক্ত অঞ্চলে শস্য উৎপাদন বৃদ্ধিকরণ বিষয়ে গবেষণা শেষে কৃষিতত্ত্ব বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রী অর্জন করেছে প্রিয় লাল চন্দ্র পাল। সম্প্রতি ( সেপ্টেম্বর ২০২০)  অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয় তাকে এ সম্মানে ভূষিত করে।

ড. প্রিয় লাল চন্দ্র পাল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার আথাকরা গ্রামের রামেন্দ্র চন্দ্র পালের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন।
জানা যায়, ২০১৬ সালে তিনি অস্ট্রেলিয়া সরকারের জন অলরাইট ফেলোশীপ এর আওতায় সে দেশের মারডক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী প্রফেসর ড. রির্সাড বেলের অধীনে গবেষণা কর্মে নিয়োজিত হন। মাটির পানি ও লবনাক্ততা ব্যবস্থাপনায় মাটির সীমাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে বাংলাদেশের ন্যায় বিভিন্ন দেশের উপকূলীয় লবনাক্ত অঞ্চলে শস্য উৎপাদন নিয়ে গবেষণা করেন। তার গবেষণার বিষয় কয়েকটি আর্ন্তজাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. পাল ১৯৯৫ সালে আথাকরা উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৯৭ সালে রামগঞ্জ সরকারী কলেজ হতে এইচএসসি প্রথম বিভাগে পাস করেন। পরে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি প্রকৌশল বিষয়ে বিএসসি ডিগ্রী এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ে মার্স্টাস ডিগ্রী লাভ করেন।
ব্যক্তিগত জীবনে ড. পাল বিবাহিত ও এক সন্তানের জনক। তাঁর স্ত্রী মৌসুমী পালও একজন কৃষিবিদ।

 

 

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com