সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
একজন সাংবাদিক, উন্নয়নকর্মী ও লেখক আ.হ.ম ফয়সল

একজন সাংবাদিক, উন্নয়নকর্মী ও লেখক আ.হ.ম ফয়সল

একজন সাংবাদিক, উন্নয়নকর্মী ও লেখক আ.হ.ম ফয়সল

সাংবাদিক, উন্নয়নকর্মী, মানবাধিকারকর্মী ও লেখক আ.হ.ম ফয়সল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে কক্সবাজার জেলার উখিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ইন্তেকাল করেছেন। তার ছোট বোন মোনতিসা তাসনীম মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েক দিন আগে বোনকে দেখতে কক্সবাজার গিয়েছিল । আজ সন্ধ্যায় ইফতারের পর নামাজ পড়ে বসে বসে কথা বলছিলেন, আ.হ.ম ফয়সল। এসময় হঠাৎ করে অচেতন হয়ে যাওয়া দ্রুত স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আ.হ.ম ফয়সল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকার রফিকুল ইসলাম তালুকদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর এবং তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন।
রাতে এ সংবাদ লেখা পর্যন্ত তার মৃতদেহ রামগতির উদ্দেশ্যে রওয়ানা করেছিল। আ.হ.ম ফয়সল সদ্য নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজপোর্টাল ইউনাইটেড নিউজের সম্পাদক ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি করতেন। ২০০৯ সালে তার লেখা বই ‘’অন দ্য স্পট এবং ২০১৯ সালে এএইচএম নোমান গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী নামে দুটি বই প্রকাশিত হয়।

আ.হ.ম ফয়সলের মৃত্যুতে লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি কাজল কায়েস ও সাধারণ সম্পাদক সানা উল্লাহ সানু এবং অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com