সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
টানা ৪র্থবার এসেনসিয়াল ড্রাগস'র এমডি হলেন, লক্ষ্মীপুরের সুসন্তান অধ্যাপক জগলুল

টানা ৪র্থবার এসেনসিয়াল ড্রাগস’র এমডি হলেন, লক্ষ্মীপুরের সুসন্তান অধ্যাপক জগলুল

টানা ৪র্থবার এসেনসিয়াল ড্রাগস’র এমডি হলেন, লক্ষ্মীপুরের সুসন্তান অধ্যাপক জগলুল

টানা ৪র্থবার রাষ্ট্র মালিকানাধীন একমাত্র ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) এর ম্যানেজিং ডিরেক্টর-এমডি হলেন,  ডার্মাটোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল। সম্প্রতি তাকে আবারো নিয়োগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী রিপন পন্ডিত।
অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চর্মরোগ বিভাগের প্রধান হিসেবে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন শেষ করে এসেনসিয়াল ড্রাগসে যোগদান করেন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের  ভাষাসৈনিক মরহুম ডা. আব্দুল হাই সাহেবের জ্যেষ্ঠ সুসন্তান। তিনি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক এবং স্বাধীনতা চিকিৎসা পরিষদ-স্বাচিপ নেতা।
এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড-ইডিসিএল বাংলাদেশের একটি রাষ্ট্র মালিকানাধীন ফার্মাসিউটিকাল কোম্পানি। এটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। স্থানীয় ভাবে ঔষধ উৎপাদনের জন্য দেশে একটি উন্নত ওষুধ শিল্প স্থাপনের প্রধান উদ্দেশ্যে এ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত হয়।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com