সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

কামরুল হাসান হৃদয়: বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এই পদে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। সেলিনা হোসেন এর আগে বাংলা অ্যাকাডেমির পরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ শিশু অ্যাকাডেমির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। বাবা এ কে মোশাররফ হোসেনের আদিবাড়ি নোয়াখালী হলেও চাকরিসূত্রে বগুড়া ও পরে রাজশাহী থেকেছেন দীর্ঘকাল; কাজেই সেলিনাকে একেবারে ছেলেবেলায় নোয়াখালীতে বেশিদিন থাকতে হয়নি। সেলিনা হোসেনের মায়ের নাম মরিয়ম-উন-নিসা বকুল। মোশাররফ-মরিয়ামুন্ননেছা দম্পতির সব মিলিয়ে নয় ছেলেমেয়ে। সেলিনা ভাইবোনদের মধ্যে চতুর্থ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগ করে সেলিনা হোসেনকে তিন বছর মেয়াদে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে করেছেন স্নাতক ও স্নাতকোত্তর। সাহিত্যে অবদান রাখার জন্য বাংলা অ্যাকাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১০ সালে পান একুশে পদক । একই বছর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি – লিট উপাধি দেয়।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com