সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উদ্যোক্তা ও কর্মরত জাতীয়তাবাদী ব্যক্তিবর্গের উদ্যোগে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে স্থান পেয়েছে লক্ষ্মীপুরের তরুণ উদ্যোক্তা তাপিত হাসান চৌধুরী। 

তাপিত হাসান চৌধুরী গ্লোবাল আইটি এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইআইটি এর ফাউন্ডার সিইও। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী গ্রামের  বাসিন্দা মরহুম মকবুল আহমেদ চৌধুরীর ছেলে। 

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের নব গঠিত কমিটির অন্যান্য পদের মধ্যে সভাপতি পদে রয়েছেন, প্রকৌশলী রাফেল কবির, সহ-সভাপতি পদে রূপম রাজ্জাক, মো. সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জা। সাধারণ সম্পাদক রওশন কামাল জেমস এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।

অন্যান্য পদের মধ্যে ফেরদৌস আলম ইপন (সাংগঠনিক সম্পাদক), মহিউদ্দিন আহমেদ সৈকত (প্রচার ও প্রকাশনা সম্পাদক), প্রকৌশলী মো. জুয়েল (দপ্তর সম্পাদক, নিশাত আনজুম (গবেষণা সম্পাদক), নাউইদ হোসেন (অর্থ সম্পাদক), সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), নাজিবা ওয়াজিহা মাহবুব (নারী বিষয়ক সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), জুবায়ের রিয়েল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইলিয়াস মোস্তফা (আইটি ও টেকনোলজি সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) ও মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক)। এছাড়া বিভিন্ন পর্যায়ে একাধিক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রযুক্তি, উদ্ভাবন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অর্থনীতি ও তরুণ প্রজন্মকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই ফোরাম কাজ করবে। ফোরামের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত একটি সুসংগঠিত কাঠামো ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে জাতীয় পর্যায়ে প্রযুক্তিনীতি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রম শুরু করা হবে। ফোরামের আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে জেলা ও বিভাগভিত্তিক কমিটি গঠন, জাতীয় আইসিটি নীতি নিয়ে হোয়াইট পেপার প্রস্তুত, তরুণ প্রজন্মের জন্য ‘ডিজিটাল স্কিল বুটক্যাম্প’, সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন, প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি।

কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

নারী এমপি পদে আলোচনায় স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি বারী বাবুর স্ত্রী বীথিকা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com