নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেলের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
রবিবার (২২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ জিয়াউর রহমান ফাউন্ডেশন বোর্ড অব ডাইরেক্টরসের অন্যতম সদস্য এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের বাসিন্দা ।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুসারে জানা গেছে, ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসা সমন্বয় করবেন।
ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসাসেবা দিয়ে ছিলেন।



0Share