সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যু বার্ষিকী

বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যু বার্ষিকী

বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যু বার্ষিকী

Sana Ullah nooriনিজস্ব প্রতিনিধি: আজ ১৬ জুন ২০১৫; বরেণ্য সাংবাদিক ও সাহিত্যিক সানা উল্লাহ নূরীর ১৪তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষ্যে মরহুমের নিজ জন্ম স্থান লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের উদ্যোগে বিকেল ৪টায় এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ এবং

সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুমের জীবনের তাৎপর্যপূর্ন দিক তুলে ধরে আলোচনা করবেন। জানা যায়, ১৯৪৭ সালে ভাষা আন্দোলনের মূখপত্র অর্ধ-সাপ্তাহিক পত্রিকা “ইহসানের” সহযোগী সম্পাদকের দায়িত্বের মধ্য দিয়ে জনাব নূরীর সংবাদিকতা হয় । এরপর তিনি এক নাগাড়ে দীর্ঘ ৫০ বছর সাংবাদিকতার জীবনে দৈনিক সংবাদ (১৯৫২-৫৭), দৈনিক আজাদ(১৯৪৮), দৈনিক সৈনিক, দৈনিক নাজাত, দৈনিক ইত্তেফাক(১৯৫৮), মাসিক সওগাত (১৯৬০), দৈনিক বাংলা, দৈনিক গণবাংলা, দৈনিক কিশোর, দৈনিক দেশ, দৈনিক জনতা, দৈনিক দিনকালসহ তৎকালীন অসংখ্য দৈনিকে সম্পাদক, সহযোগী সম্পাদক ও সহকারী সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৯৭ সালের মে মাসে দৈনিক দিনকালের সম্পাদক থাকাকালীন অবস্থায় অসুস্থ হলে তিনি আর আরোগ্য লাভ করেন নি। অবশেষে ২০০১ সালের ১৬ জুন মাত্র ৭৩ বছরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি রচনা করেছেন অসংখ্য গল্প, ছোট গল্প, ছড়া কবিতা এবং উপন্যাস। এ পর্যন্ত তার ৫০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং অপ্রকাশিত রয়েছে আরো ৫০টি পান্ডুলিপি।

তার লেখা “দারু চিনি দ্বীপের দেশে” গল্পটি নব্বইয়ের দশকের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য আড়োলন সৃষ্টিকারী একটি রচনা ছিল। এছাড়া তার উল্লেখযোগ্য রচনা নোয়াখালীর ভাষায় লিখিত উপন্যাস “আনধার মানিকে রাজকন্যা”,নিঝুম দ্বীপের উপাখ্যান, রোহিঙ্গা কন্যা, ইতিহাস গ্রন্থ বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নোয়াখালী-ভুলুয়ার ইতিহাস ও সভ্যতা ইত্যাদি।

এই কালজয়ী সাংবাদিক ও সাহিত্যিকের জন্ম ১৯২৮ সালের ২৮ মে লক্ষ্মীপুর জেলার সাবেক রামগতি (বর্তমান কমলনগর) উপজেলার চর ফলকন গ্রামে।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পেলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডা. আমান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন লক্ষ্মীপুরের ইসমাইল জবিউল্লাহ

পানিসম্পদ মন্ত্রী হলেন, লক্ষ্মীপুরের এ্যানি

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রশিক্ষণ সম্পাদক হলেন, লক্ষ্মীপুরের তাপিত

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার

জাতীয় শ্রমিক শক্তি’র যুগ্ম সদস্য সচিব হলেন লক্ষ্মীপুরের ‘পীরাচা’

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com