সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রাহকদের সাথে গ্রামীণফোনের ‪প্রতারণা: ক্রয়কৃত ডাটা গায়েব

গ্রাহকদের সাথে গ্রামীণফোনের ‪প্রতারণা: ক্রয়কৃত ডাটা গায়েব

গ্রাহকদের সাথে গ্রামীণফোনের ‪প্রতারণা: ক্রয়কৃত ডাটা গায়েব

নিজস্ব প্রতিনিধি: গ্রামীণফোনের বিরুদ্ধে গ্রাহকদের ক্রয়কৃত ডাটা প্রত্যাহার করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহকের মাঝে গ্রামীণফোনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের দাবি এ ভাবে এক রাতেই গ্রাহকদের কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রামীণফোন।

ভুক্তভোগী গ্রাহকগণ জানান, বুধবার (২২ জুলাই) পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের জন্য মাত্র ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট প্রদানের আহবান জানান বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণফোন‬ । পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে অসংখ্য পোস্ট পড়ে। ফলে বিজ্ঞাপন দেখেই লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার
হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহক *500*91# ডায়েল করে ২ জিবি (১জিবি+১জিবি) ডাটা নেন। অনেকে একাধিক বারও এ সুযোগটি নেন।

বৃহস্পতিবার বেলা ১.৩০টা পযন্ত অনেক গ্রাহক তাদের ক্রয়কৃত ডাটা ব্যবহার ও করেছেন।

কিন্তু বৃহস্পতিবার বেলা ২ টার পর অনেক গ্রাহকগণ নেট ব্যালেণ্স চেক করে দেখতে পান যে, তাদের নেটের ব্যালেন্সে কোন ডাটাই নেই। উপরন্ত তাদের একাউন্টে টাকা ও নেই। তাতে হাজার হাজার গ্রাহকের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

এর পরপরই বিভিন্ন উপজেলার গ্রাহকগণ গ্রামীণের কাস্টমার সেন্টারে কল দিয়ে অভিযোগ দিতে থাকেন। গ্রাহকদের ভাষায় এটা সম্পুন্ প্রতারণা।

জিপির এ আচরণে ক্ষুবদ্ধ গ্রাহক কমলনগরের নুরুল হুদা মাটিনী লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে বলেন, জিপির এ প্রতারণামূলক আচরণের কারণ জিজ্ঞাসা করতে বৃহস্পতিবার বেলা ৪.৩০ টার দিকে তাদের হেল্প লাইন ১২১ এ ফোন করলে কাষ্টমার কেয়ার থেকে আমাকে জানান হয় এটা নাকি তাদের টেকনিক্যাল সমস্যা।

নুরুল হুদা মাটিনী ছাড়াও লক্ষ্মীপুরের প্রায় শতাধিক ব্যক্তি একই অভিযোগ করেছেন যে গ্রামীণফোন তাদের ক্রয়কৃত ডাটা প্রত্যাহার করে নিয়েছে।

গ্রাহকদের এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের ব্যবস্থাপক মোঃ হাসান লক্ষ্মীপুরটোয়েন্টিফোর কে বলেন, আপনার মাধ্যমে অভিযোগ পেয়েছি বিষয়টি জানার পর বলা যাবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com