সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বাসে ডাকাতি, আহত ৫

লক্ষ্মীপুরে বাসে ডাকাতি, আহত ৫

লক্ষ্মীপুরে বাসে ডাকাতি, আহত ৫

প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ সীমান্তবর্তী এলাকায় শাহী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটছে। এ সময় যাত্রীদের কাছে থাকা টাকা ও মালামাল লুটে নেয় ডাকাতরা। এতে বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে পাঁচজনকে আহত করে ডাকাতরা।

বাসের যাত্রীরা জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহী পরিবহন লক্ষ্মীপুরের উদ্দেশ্যই ছেড়ে আসে। বাসটি বুধবার ভোররাতে বেগমগঞ্জের বাংলাবাজার এলাকায় পৌঁছলে ৮-১০ জন ডাকাত চালককে মারধর করে তাকে বেঁধে রেখে চালকের আসনে বসে এক ডাকাত গাড়ি চালায়। অন্য ডাকাতরা গাড়িতে ডাকাতি শুরু করে।

এ সময় যাত্রীরা ডাকাতদের বাধা দিলে এলোপাতাড়ি কুপিয়ে পাঁচ যাত্রীকে আহত করে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের শাহী সিএনজি স্টেশন এলাকায় বাসটি রেখে মালামাল লুট করে নিয়ে যায়। পরে বাসের যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় ওমান প্রবাসী ইমাম হোসেন ও মফিজুল ইসলামকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

পুলিশ সুপার (এসপি) শাহ মিজান সাফিউর রহমান  জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com