সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
অস্ত্রসহ জাকির বাহিনীর তিন সদস্য আটক

অস্ত্রসহ জাকির বাহিনীর তিন সদস্য আটক

অস্ত্রসহ জাকির বাহিনীর তিন সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযানে নোয়াখালীর সোনাইমুড়ির জাকির বাহিনীর তিন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় এলজি, ১ রাউন্ড গুলি, ১টি দেশীয় পাইপগান, ১টি রামদা, ২টি ধারালো চাকু ও ১টি অস্ত্র তৈরীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

সোমবার (৮ আগস্ট) বিকালে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। এর আগে সকালে সোনামুড়ির সোনাপুর গ্রাম থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জের মীরওয়ারিশপুর গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. কামরুল হাসান (২০), সোনাইমুড়ির সোনাপুর গ্রামের মো. আবুর ছেলে আবদুল মান্নান মনা (২০) ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে মো. রাজু (২১)।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী জাকির বাহিনীর তিন সদস্যকে আস্ত্রসহ আটক করা হয়। এর আগে ২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে নোয়াখালীর সোনাইমুড়ি থানার কুখ্যাত সন্ত্রাসী জাকির বাহিনীর প্রধান জাকিরকে ৮টি অস্ত্র, ৮রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরীর যন্ত্রাংশসহ র‌্যাব-১১ গ্রেফতার করে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com