সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ভুয়া চিকিৎসক-নার্সসহ ৫ জন আটক

রামগঞ্জে ভুয়া চিকিৎসক-নার্সসহ ৫ জন আটক

রামগঞ্জে ভুয়া চিকিৎসক-নার্সসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবকদের হেপাটাইটিস-বি ভ্যাকসিন দেওয়ার সময় সোনার বাংলা ফাউন্ডেশন (এসবিএফ) নামের একটি এনজিওর ভুয়া চিকিৎসক ও নার্সসহ ৫জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে। রোববার (১৪ আগস্ট) দুপুরে রামগঞ্জের সানমুন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ শতাধিক ভ্যাকসিন, নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।

ভুয়া চিকিৎসকরা হলেন মো. স্বপন মাহমুদ, শ্রী পার্থ গিরি, আবদুল বারি, নার্স পপি আক্তার অপর একজনের নামসহ তাদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

সূত্রে জানাযায়, রামগঞ্জ পৌর শহরের দি সানমুন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবদুল মন্নানের সহযোগিতায় ঢাকাস্থ ডেমরা হক প্লাজার ঠিকানায় সোনার বাংলা ফাউন্ডেশন নামে একটি এনজিও স্কুলের ৩শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের ৪৫০ টাকা করে রক্ত পরীক্ষা ও হেপাটাইটিস-বি ভ্যাকসিন দিচ্ছিলো। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে। যোগাযোগ করলে এর কোনো অনুমতি নেই জানতে পারলে স্থানীয়রা পুলিশে খরব দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ ভুয়া চিকিৎসক ও নার্সসহ ৫ জনকে আটক করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত না করে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের ভ্যাকসিন প্রয়োগ করা সম্পূর্ন বেআইনী। সরকার ২০০৪ সাল থেকে শিশুদেরকে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন দিয়ে আসছে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) তোতা মিয়া জানান, আটকৃতদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com