সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর বাড়ির দরজা ভেঙে স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। সদর উপজেলার জয়পুর গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রবাসী মোজাম্মেল হোসেন একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এলাকাবাসী জানায়, উপজেলার চৌপল্লী কে ডি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল মাওয়াকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল মনোহরপুর গ্রামের মাসুদ, আজম, রাকিব ও তারেক। সম্প্রতি মাসুদ ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে প্রবাসীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ওই ছাত্রীর নামে অশ্লীল কথা লিখে এলাকায় লিফলেট বিলি করে।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে ক্ষিপ্ত হয় উত্ত্যক্তকারীরা। একপর্যায়ে তারা ওই স্কুলছাত্রী ও তার ভাইকে অপহরণের হুমকি দেয়। এরপর তারা নানার বাড়িতে আশ্রয় নেয়। এরই জের ধরে সোমবার রাতের কোনো এক সময় বখাটেরা প্রবাসীর বাড়ির গেট ভেঙে স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী রাবেয়া খাতুন রিনা জানান, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার ছেলে-মেয়েকে অপহরণের হুমকি দেয় মাসুদসহ এলাকার কয়েকজন বখাটে। তাদের ভয়ে তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। এ সুযোগে তারা বাড়িরে গেট ভেঙে ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উত্তর জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম তপন জানান, স্কুলে যাওয়া আসার পথে মোজাম্মেলের মেয়েকে কয়েকজন বখাটে দীর্ঘদিন থেকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তারা ১৫-২০ দিন আগে বিয়ের প্রস্তাব দিলে প্রবাসীর পরিবার তা প্রত্যাখ্যান করে। এ সময় ঘরের দরজা ভেঙে মালামাল লুট করা হয়। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মালামাল লুটের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com