সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রায়পুরে কৃষকের বাড়িতে লুটপাট হামলায় নারীসহ আহত ৬

রায়পুরে কৃষকের বাড়িতে লুটপাট হামলায় নারীসহ আহত ৬

রায়পুরে কৃষকের বাড়িতে লুটপাট  হামলায় নারীসহ আহত ৬

 

রায়পুর প্রতিনিধি:: রায়পুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কৃষক সিরাজ সর্দারের বসতবাড়ি ভাংচুর ও মালামাল লুটপাট করেছে। এসময় বাধা দিতে গিয়ে নারীসহ ৬ জন আহত হয়। শনিবার দুপুরে উপজেলার মধ্য উদমারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় লুটে নেওয়া বসতঘরের কিছু মালামাল জব্দ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, উপজেলা মধ্য উদ্মারা গ্রামের কৃষক সিরাজ সর্দারের সাথে একই গ্রামের মাদ্রাসা শিক্ষক মফিজুর রহমানদের ২৭ শতাংশ জমির মালিকানা বিরোধ চলে আসছে। এ নিয়ে লক্ষ্মীপুর আদালতে পাল্টাপাল্টি মামলা চলছে। ঘটনার সময় মফিজের ভাই আলাউদ্দিন লোকজন নিয়ে সিরাজের জমিতে গাছ থেকে নারিকেল পাড়াতে আসেন। এসময় সিরাজ ও তার পরিবার সদস্যরা বাধা দিতে গেলে তারা লাটি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সিরাজ সর্দার, তার স্ত্রী বেগম, ছেলে মাঈন উদ্দিন, মোঃ সুমন, মেয়ে পপি ও রহিমা আক্তার আহত হয়। পরে তারা দলবল নিয়ে সিরাজের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে ঘরে থাকা মালামাল লুটে নেয়। মফিজুর রহমান হায়দরগঞ্জ তাহেরিয়া ফাযিল মাদ্সার এবতেদায়ী বিভাগের প্রধান।

কৃষক সিরাজ সর্দার বলেন, অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এতেও তারা ক্ষান্ত না হয়ে আমার বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। যাওয়ার সময়তারা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নিব।

বক্তব্য জানতে মাদ্রাসা শিক্ষক মফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ওই এক সদস্য জানান, তাদের জমি জমি থেকে নারিকেল পাড়তে গেলে সিরাজ ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এ নিয়ে নিজেদের মধ্যে কাটাকটি হয়েছে। তারা আমাদেরকে মারধর করেছে।

জানতে চাইলে হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে পথিমধ্যে কিছু বসতঘরের মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com