সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে শিশুকে কাদা মাটিতে চুবিয়ে হত্যা চেষ্টা-গ্রেফতার-১

রায়পুরে শিশুকে কাদা মাটিতে চুবিয়ে হত্যা চেষ্টা-গ্রেফতার-১

রায়পুরে শিশুকে কাদা মাটিতে চুবিয়ে হত্যা চেষ্টা-গ্রেফতার-১

রায়পুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনায় মোঃ মুছা নামের এক শিশুকে (১২) পিটিয়ে কাদা মাটিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে একই এলাকার ইসমাইল (২৬) নামের এক বখাটের বিরুদ্ধে । বর্তমানে মর্মান্তিক আহত ওই শিশু রায়পুর সরকারি হাসপাতালে শিশু বেডে চিকিৎসাধিন রয়েছেন । শিশুর মা ফরিদা বেগম থানায় ২ জনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছেন । এদিকে- মামলা তুলে নিতে ও ক্ষতি করার হুমকি দেয়ায় শিশুর মা বুধবার বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধায় উপজেলার উত্তর রায়পুর গ্রামের নিজাম উদ্দীন বেপারি বাড়ীতে। বুধবার পুলিশ সুপারের কাছে বিচারের দাবিতে শিশুর মা আবার অভিযোগ দেন । বুধবার উত্তর রায়পুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের স্ত্রী ও মামলার বাদী ফরিদা বেগম জানান, তাদের সাথে একই বাড়ীর প্রভাবশালি মনির হোসেনের পরিবারের সাথে পুর্ব বিরোধ চলছিল । গত শুক্রবার তুচ্ছ ঘটনায় শিশু মুছার সাথে বখাটে ইসমাইলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাইল শিশু মুছাকে চড়-থাপ্পর কিল,ঘুষি মেরে আহত করে হাত পা চেপে ধরে মুখে কসটিপ লাগিয়ে কাদা মাটিতে মাথা চুবিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বখাটে ইসমাইল পালিয়ে যায়। পরে আহত শিশু মুছা কে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মামলা তুলে নিতে শিশুর পরিবারকে বিভিন্নভাবে ক্ষতি করার হুমকি দিচ্ছে অভিযুক্ত বখাটে ইসমাইলের পরিবার ।। যোগাযোগ করলে অভিযুক্ত ইসমাইলের পিতা মনির হোসেন বলেন- দুই শিশুর মধ্যে সামান্য মারামারির ঘটনা ঘটে । তবে তিনি জড়িত না বা মামলা তুলে নিতে হুমকি দেয় নি এবং মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি করেছেন । রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান,আহত শিশু মোঃ মুছার মা’র দায়ের করা মামলায় অভিযুক্ত ইসমাইলকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং তার পিতাকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com