সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

লক্ষ্মীপুরে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

লক্ষ্মীপুরে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেসমিন আক্তার নামের এক গৃহবধুকে চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তার স্বামী লোকমান হোসেনসহ শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের সমাজপুর গ্রামে শশুর বাড়ীতে নির্যাতনের শিকার গৃহবধু জেসমিন। সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ অভিযোগ করেন ওই গৃহবধু।

ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বছর পূর্বে মান্দারী ইউনিয়নের সমাজপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে লোকমান হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের পর কিছু দিন না যেতেইে যৌতুক দাবী করে স্বামী লোকমান। এরিমধ্যে এক লক্ষ টাকা দিয়েছে বলে জানান নির্যাতিত ওই গৃহবধু। এর আবারো এক লক্ষ টাকা যৌতুক দাবী করে। এখন আরো ১ লাখ টাকা চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময়ে নির্যাতন করে স্বামী ও শশুর পরিবারের লোকজন। সর্বশেষ বুধবার যৌতুকের টাকা না দেয়ায় চুল কেটে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টা করে স্বামী লোকমান, ননদ তারা বেগম ও শাশুড়ী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, চুল কেটে ও মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার পর জেসমিন হাসপাতালে নিয়ে আসলে তাকে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল সদর) মো. আনোয়ার হোসেন জানান, বিষয়টি সম্পর্কে অবহিত নন তিনি, তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে, অভিাযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে এ সকল অভিযোগের বিষয়ে স্বামী বা শ্বশুর বাড়ির কোন কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com