সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে রামগতিতে ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুরে রামগতিতে ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুরে রামগতিতে ছাত্রদল নেতা আটক

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরে রামগতি উপজেলা ছাত্রদলের সহ সভাপতি আহম্মেদ রাজুকে আটক করছে পুলিশ।  রোববার সকালে উপজেলার চর নেয়ামত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ছাত্রদল নেতা আহম্মেদ রাজু একই উপজেলারচর নেয়ামত এলাকার মৃত অজি উল্যাহর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দিয়ে আসছেন। রোববার সকালেও একইভাবে তিনি ফেইসবুকে স্ট্যাটাস দেয়। সকালে গোপন সংবাদের ভিত্তিতে চর নেয়ামত এলাকা থেকে আহম্মদ রাজুকে আটক করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে আহম্মদ রাজুকে আটক করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com