সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুর যুবলীগের ৭৫জনের নামে মামলা, ১০ জন কারাগারে

সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুর যুবলীগের ৭৫জনের নামে মামলা, ১০ জন কারাগারে

সংঘর্ষের ঘটনায় লক্ষ্মীপুর যুবলীগের ৭৫জনের নামে মামলা, ১০ জন কারাগারে

লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভেতরে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০-৫০ জনকে আসামি করা হয়।

সংঘর্ষের ঘটনায় আটক যুবলীগ-ছাত্রলীগের ১০ নেতাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা আদালতে পাঠানো হয়। পরে তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এরআগে বুধবার (২ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবদুল আলীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

কারাগারে পাঠানো হয়েছে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রূপম হাওলাদার, সদর (পশ্চিম) উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুল হক মাহবুব, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান, ইকবাল হোসেন হ্যামেল কারী, যুবলীগ নেতা আকিব খান, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আলী, সাইফ উদ্দিন আফলু, আলী আজগর ও ছাত্রলীগ নেতা আশিক আহমেদকে।

মামলার আসামিরা হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পৌর যুবলীগের আহবায়ক আল-আমিন ভূঁইয়া, লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহবায়ক তফসির আহমেদ, যুবলীগ নেতা আরজু, ইসমাইল, রাকিব পাটোয়ারী, রকি, মান্নান, রিয়াজ, আরজু, ছলিম পাটোয়ারী, মোল্লা ফারুক, আলম, গিয়াস উদ্দিন রুবেল ও মিজি আলাউদ্দিন। এতে ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা বুধবার (২ জানুয়ারি) লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসারত দেলোয়ার হোসেনকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারার উদ্দেশ্যে হাসপাতালে প্রবেশ করে। এ ঘটনায় আহত ব্যক্তিকে বাঁচাতে গেলে আসামিরা পুলিশের ওপর হামলা করে। এসময় এসআই আবদুল আলীম, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল মেহেদী হাসান ও নয়ন পালকে মারধর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। সেখান থেকে কয়েকটি মোটর সাইকেল জব্দ করা হয়।

মামলার বাদী লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলীম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় আটক ১০ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com