সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে অস্ত্র ও ইয়াবাসহ দাখিল পরীক্ষার্থীসহ দুই জন গ্রেফতার

রায়পুরে অস্ত্র ও ইয়াবাসহ দাখিল পরীক্ষার্থীসহ দুই জন গ্রেফতার

রায়পুরে অস্ত্র ও ইয়াবাসহ দাখিল পরীক্ষার্থীসহ দুই জন গ্রেফতার

লক্ষ্মীপুরের রায়পুর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার দক্ষিন কেরোয়া ও দেনায়েতপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় রাকিব হোসেনের কাছ থেকে কার্তুজ ছাড়া একটি এলজি ও মোঃ রাব্বির কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই গোলাম মোস্তাফা বাদী হয়ে থানায় দুইজনকে আসামী করে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করেন।
গ্রেফতারকতৃরা হলেন, পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ী মৃত হানিফ মিয়ার ছেলে ও রায়পুর কামিল মাদ্রাসার দাখিলের ছাত্র মোঃ রাকিব হোসেন (২৮) ও দক্ষিন কেরোয়া গ্রামের বাইশ মিয়ার বাড়ী তছলিমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি (২০)।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তাফা ও এএসআই মোঃ সবুজ মিয়া সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় রাকিব হোসেনের কাছ থেকে কার্তুজ ছাড়া একটি এলজি ও মোঃ রাব্বির কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com