সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কমলনগরে খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কমলনগরে খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

কমলনগর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেঞ্চ গ্রামে এক মাছের খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ ওঠেছে। এতে প্রায় আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের চাষী মোঃ শাহ আলম। বুধবার (১৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের লরেঞ্চ গ্রামের হাজী সুলতান আহমেদের ছেলে মোঃ শাহ আলম(৫৫) হাজিরহাট ইউনিয়নের মোঃ সেকান্তরের ৫ একর জমি ইজারা নিয়ে এতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছ ও খাবার মিলিয়ে তার কমপক্ষে ২ লাখ টাকা খরচ হয়েছে। ওই মাছ তিনি ৩ লাখ টাকায় বিক্রি করতে পারতেন।
মাছ চাষি শাহ আলম অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। বুধবার সকালে তিনি খামারে গিয়ে দেখেন মাছগুলো মরে ভেসে উঠেছে।
হাজিরহাট তদন্ত কেন্দ্রর এসআই মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি, তবে কিভাবে মারা গেছে তা ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ছাড়া বলা যাবে না কিভাবে মাছগুলো মারা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com